শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত...

স
সুমিত রয়· প্রতিবেদক
·প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ২:১৩ পিএম·সর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ২:১৩ পিএম
ভাণ্ডারিয়ায় ৭ বছর ধরে আইসিটি ল্যাব বন্ধ, শিক্ষার্থীরা বঞ্চিত

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি বিভাগে শিক্ষক থাকলেও দীর্ঘ সাত বছর ধরে কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা তথ্য যোগাযোগপ্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ে শিক্ষা বঞ্চিত হয়ে আসছে।

জানা গেছে, আইসিটি বিভাগের সহকারী শিক্ষক মো. কেএম জামাল হায়দার ব্যবহারিক ক্লাশ করেন না। তিনি কম্পিউটার শিক্ষক হলেও তার এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। তিনি ২০১৯ সাল থেকে চোখের দৃষ্টি হারালে ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে কোনোমতে দৃষ্টিশক্তি আছে। তার সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে সুস্থ হওয়ার রেজুল্যুশন থাকলেও তিনি আজ পর্যন্ত সুস্থ হতে পারেননি। তার পরিবর্তে ২০২৪ সালে হৃদয় হাওলাদার নামে আইসিটি বিভাগে একজনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তিনিও কম্পিউটারে দক্ষ নন। সে কারণে তিনি নিজেই বিদ্যালয় থেকে চলে যান। বর্তমানে তার পরিবর্তে সুমনা আক্তার নামে একজনকে দ্বিতীয় দফায় দায়িত্ব দেওয়া হয়। তিনিও কম্পিউটার বিষয়ে অনভিজ্ঞ। এভাবে চলছে ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি বিভাগ। এভাবে অচল হয়ে পড়ে আছে বিদ্যালয়ের আইসিটি বিভাগ।

এর আগে ২০১৯ সাল থেকে সরকারিভাবে পাওয়া আইসিটি ল্যাবের ১৭টি ল্যাপটপ অচল হয়ে পড়ে আছে। কম্পিউটার শিক্ষকের অভাবে সরকারে লাখ লাখ টাকা সম্পদ নষ্ট হচ্ছে। আইসিটি ল্যাবের ১৭টি ল্যাপটপ ব্যবহার না হওয়ায় অকেজো হয়ে পড়ে আছে। ফলে আইসটি ল্যাব শিক্ষার্থীদের কোনে কাজে আসছে না।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সালেউর রহমান বলেন, আমাদের বিদ্যালয়ে আইসিটি ল্যাবে কোনো শিক্ষক নেই। গত কয়েক বছর ধরে ল্যাবটি তালাবদ্ধ। আমারা ল্যাবের কোনো সুবিধাই পাচ্ছি না। ল্যাবের বেশিরভাগ ল্যাপটপ এখন অচল।

বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক নাজমুল হাসান বলেন বিদ্যালয়ের আইসিটি ল্যাবের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি অসুস্থ হয়ে ২০১৯ সালে দৃষ্টিশক্তি হারান। পরে দুই দফায় খণ্ডকালীন দুই প্রশিক্ষক নিয়োগ দেওয়া হলেও তারা অনভিজ্ঞ হওয়ায় ল্যাবের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। এমন অবস্থার কারণে ল্যাবে শিক্ষার পাঠদান ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে ধাওয়া রাজপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান বলেন, আইসিটি ল্যাবের নিয়োগকৃত শিক্ষক ২০১৯ সালে দৃষ্টিশক্তি হারালে ওই বিভাগে সংকট সৃষ্টি হয়। পরে দুজনকে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ করা হলেও তারা এ বিষয়ে অনভিজ্ঞ। এ কারণে সাময়িক আইসিটি ল্যাবের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। তবে উপজেলা নির্বাহী অফিসার ওই শিক্ষককে শারীরিক ফিটনেজ সার্টিফিকেট অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন।

এদিকে ভাণ্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার কাছে ওই বিদ্যালয়ের অইসিটি বিভাগ বন্ধ— এ ধরনের অভিযোগ কেউ দেয়নি। বিষয়টি খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#বরিশাল#জাতীয়#সংবাদ#বাংলাদেশ#country#sub-barishal#বরিশাল বিভাগ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ

সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

সাংবাদিকের স্ত্রীকে নিয়ে ফেসবুকে অপপ্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

২ সপ্তাহ আগে
‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

‘আমি লেখাপড়া করতে চাই’, বাল্যবিয়ে ঠেকাতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আবেদন

২ সপ্তাহ আগে
রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

রাস্তা দখল করে গাছ রোপণ মহিলা দল নেত্রীর, মুক্ত করল বিএনপি নেতারা

২ সপ্তাহ আগে
হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ৭

২ সপ্তাহ আগে
সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে?

২ সপ্তাহ আগে
‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

‘চাঁদা না পেয়ে’ ঠিকাদারের মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা, গ্রেফতার ৩

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৩ জেলের কারাদণ্ড

পরবর্তী সংবাদ

মনপুরায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীকে ডেকে নিয়ে রক্তাক্ত জখম

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৮ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৬ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM