রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
২৫শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

ধর্ম ও জীবন

আন্দোলন থামবে না, সাফ জানালেন ককরোচপ্রধান

আন্দোলন থামবে না, সাফ জানালেন ককরোচপ্রধান...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ৩:৫০ পিএমসর্বশেষ: ১১ অক্টোবর ২০২৬, ৩:৫০ পিএম
আন্দোলন থামবে না, সাফ জানালেন ককরোচপ্রধান

মুক্তি পেয়েই ভারতের মহারাষ্ট্রে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে। তিনি জানিয়েছেন, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সংবাদ সম্মেলন করবেন।

গ্রামের বাড়ি যাওয়ার আগে দীপকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলেও এই আন্দোলন থামবে না। ১০ অক্টোবর দিনটিকে একনায়কতন্ত্র শেষের শুরু হিসেবেই ধরা হবে।

রোববার ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তি দেয় দিল্লির একটি আদালত।

শনিবার দিল্লিতে অবতরণের পর বিমানের ভেতর থেকেই তাদের আটক করা হয়েছিল। এরপর আজ সকালে তাদের গ্রেপ্তার দেখানো হয়। পরে দিল্লি ক্যান্টনমেন্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে তাদের মুক্তির নির্দেশ দেয় আদালত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ