শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
বিনোদন

‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৫:২০ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৫:২০ পিএম
‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। জন্মদিন উপলক্ষে সাদাকালো আবহে তোলা বেশ কিছু আকর্ষণীয় ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন এই নায়িকা।

১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। জন্মদিন উপলক্ষে রোববার রাতে নিজের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ছবিগুলোতে স্টাইলিশ পোশাকে হাতে কেক নিয়ে বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বার্থডে গার্ল’।

অপু বিশ্বাসের জন্মদিন উদযাপন শুরু হয় শনিবার দিবাগত রাত ১২টার পর। জন্মদিনের প্রথম প্রহরে ছেলে আব্রাম খান জয় মায়ের সঙ্গে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় সে।

জয়ের ভালোবাসায় ভরা বার্তাটি ছিল, ‘হ্যাপি বার্থডে, মাই প্রিন্সেস মমি।’ বার্তার সঙ্গে ভালোবাসার ইমোজিও যোগ করে সে। ছেলের এমন আন্তরিক শুভেচ্ছা জন্মদিনের আনন্দে বাড়তি আবেগ যোগ করেছে।

এর আগের দিনও জন্মদিন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছিলেন অপু বিশ্বাস। সাদাকালো আবহে তৈরি ওই ভিডিওর ক্যাপশনে তিনি নতুন বছরটি হাসি, শিক্ষা ও ভালোবাসায় পরিপূর্ণ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। ভিডিওটিতেও অভিনেত্রীর ভিন্নধর্মী সাজ ও স্টাইল নজর কেড়েছে।

অপু বিশ্বাসের নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাওয়ার পাশাপাশি কিছু বিতর্কও তৈরি করেছে। বিশেষ করে ‘বার্থডে গার্ল’ শব্দবন্ধ নিয়ে আপত্তি জানিয়েছেন কয়েকজন নেটিজেন। তাদের মতে, অভিনেত্রীকে ‘গার্ল’ না বলে ‘লেডি’ বলা বেশি উপযুক্ত। এ প্রসঙ্গে একজন মন্তব্য করেছেন, ‘বার্থডে লেডি, নট গার্ল অ্যাকচুয়ালি।

তে তার পোশাক ও সাজ নিয়েও বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন অনেকে। তবে এসব আলোচনার মধ্যেও অধিকাংশ ভক্তই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রীর সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন।

ছোটবেলা থেকেই নাচের প্রতি বিশেষ আগ্রহ ছিল অপু বিশ্বাসের। নাচ শেখার সূত্র ধরেই একসময় অভিনয়জগতে প্রবেশ করেন তিনি।

২০০৫ সালে নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেন অপু বিশ্বাস। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

দীর্ঘ অভিনয়জীবনে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেছেন অপু বিশ্বাস। জন্মদিনে প্রকাশিত নতুন ছবিগুলো ঘিরে ভক্তদের আগ্রহ আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনপ্রিয়তার চিত্র তুলে ধরেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য ধ্রুব রাঠির

পরবর্তী সংবাদ

নতুন গ্ল্যামারাস লুকে সাদিয়া আয়মান

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM