শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য ধ্রুব রাঠির
বিনোদন

সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য ধ্রুব রাঠির

সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য ধ্রুব রাঠির...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৫:৫৩ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৫:৫৩ পিএম
সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য ধ্রুব রাঠির

বলিউড অভিনেতা সালমান খানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির অভিযোগ, চীনকে নেতিবাচকভাবে তুলে ধরার বিষয়টি এড়াতে রাজনৈতিক চাপের মুখে সিনেমাটির বেশ কিছু দৃশ্য পুনরায় শুটিং করতে হয়েছে। এর আগে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’।

গত ১১ অক্টোবর নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে মন্তব্য করেন ধ্রুব রাঠি। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়। সিনেমাটির কথিত পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সালমান খানের ভক্তদের একাংশও।

ধ্রুব রাঠির দাবি, সিনেমাটির আগের সংস্করণে চীনের বিরুদ্ধে কিছু বিষয় তুলে ধরা হয়েছিল। কিন্তু সেই সংস্করণ মুক্তির অনুমতি দিতে সরকার অনিচ্ছুক ছিল। এ কারণে নির্মাতাদের সিনেমাটির বড় একটি অংশ নতুন করে শুটিং করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ধ্রুব রাঠি বলেন, সালমান খানের একটি সিনেমায় চীনের বিরুদ্ধে কিছু বিষয় দেখানো হয়েছিল। তবে সরকার সেটি মুক্তি দেওয়ার বিষয়ে সাহসী সিদ্ধান্ত নিতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী, সিনেমাটির পুরো অংশ আবার শুটিং করানো হয়েছে এবং চীনের প্রতি তুলনামূলক ইতিবাচক অবস্থান তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, চীন, যুক্তরাষ্ট্র এবং ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তি ও পক্ষগুলোর বিষয়ে সরকারের অবস্থান যথেষ্ট দৃঢ় নয়। নিজের বক্তব্যের পক্ষে তিনি জানান, ইউটিউবে স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

ধ্রুব রাঠির মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শুরু হয় আলোচনা ও সমালোচনা। তার বক্তব্যের সঙ্গে একমত হয়ে কয়েকজন ব্যবহারকারী সিনেমাটির কথিত পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাদের একজন প্রশ্ন তোলেন, ভারতীয় সেনাদের প্রাণহানির ঘটনা ঘটলেও চীনের নাম উল্লেখ করা যাবে না কি না। অন্য একজনের দাবি, এসব কারণেই সালমান খান সিনেমাটি নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন।

সালমান খানের একটি ফ্যান পেজ থেকেও ধ্রুব রাঠির বক্তব্যের ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়, সালমান খান নিজে এ বিষয়ে মুখ না খুললেও ধ্রুব রাঠি সিনেমাটি নিয়ে যথাযথ বক্তব্য দিয়েছেন বলে তারা মনে করেন।

ধ্রুব রাঠির অভিযোগের পর সিনেমাটির নাম পরিবর্তন, মুক্তিতে বিলম্ব এবং ভারত-চীন সংঘাতের চিত্রায়ণ নিয়ে বিতর্ক নতুন করে সামনে এসেছে।

সালমান খান অভিনীত সিনেমাটির নাম প্রথমে রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘটিত সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হয়েছে। ওই সংঘর্ষে ভারতের ২০ জন সেনাসদস্য নিহত হন।

প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির মুক্তির পথে থাকা একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে নির্মাতারা। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে সিনেমাটির জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাওয়া গেছে বলে জানা গেছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী নভেম্বর মাসে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। তবে মুক্তির আগে আরও কিছু অনুমোদন প্রয়োজন হতে পারে।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’র প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির সংশোধিত সংস্করণ গত সেপ্টেম্বরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েছে। পরবর্তী ধাপে এটি কেন্দ্রীয় চলচ্চিত্র ছাড়পত্র বোর্ডের (সিবিএফসি) কাছে জমা দেওয়া হতে পারে। প্রতিবেদনে সম্ভাব্য মুক্তির তারিখ হিসেবে ১৩ নভেম্বরের কথাও উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত ১০ অক্টোবর গুরুগ্রামে নিজের বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক করে দিল্লি পুলিশ। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রস্তাবিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা ছিল। গুরুগ্রাম পুলিশের সূত্রের বরাতে জানা যায়, ১১ অক্টোবর রাত পেরিয়ে ভোর ৩টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

আটক হওয়ার পর রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হন এই ইউটিউবার। এর আগে তিনি সিনিয়র আইনজীবী ও রাজ্যসভার সদস্য কপিল সিবালের সঙ্গে সাক্ষাৎ করেন।

নিজের বাসা থেকে পুলিশ তাকে নিয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে ধ্রুব রাঠি দাবি করেন, এটি কোনো আইনগত আটক ছিল না; বরং তার মতে, ঘটনাটি ছিল একটি ‘অপহরণ’।

তবে সালমান খানের ‘মাতৃভূমি’ সিনেমার দৃশ্য পুনরায় শুটিং করার পেছনে রাজনৈতিক চাপ ছিল কি না, সে বিষয়ে এখনো স্বাধীনভাবে যাচাই করা কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তাই এ মুহূর্তে বিষয়টিকে ধ্রুব রাঠির অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

পরবর্তী সংবাদ

‘বার্থডে গার্ল’ সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM