শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা
বিনোদন

অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৫:৫৪ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৫:৫৪ পিএম
অমিতাভের জন্মদিনে ঐশ্বরিয়ার বিশেষ শুভেচ্ছা

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন তার পুত্রবধূ ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। দাদু অমিতাভের সঙ্গে নাতনি আরাধ্যা বচ্চনের একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। ঐশ্বরিয়ার এই পোস্ট ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ১১ অক্টোবর ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করেন ঐশ্বরিয়া। সেখানে দেখা যায়, অমিতাভ বচ্চনকে জড়িয়ে ধরে আছে তার নাতনি আরাধ্যা। ছবিতে বিগ বির পরনে ছিল ঢিলেঢালা জ্যাকেট ও বিনি টুপি। ছবিটির সঙ্গে শুভেচ্ছাবার্তায় ঐশ্বরিয়া লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয় পা-দাদাজি। তোমার জন্য অনেক ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদ রইল সবসময়।

বর্তমানে ঐশ্বরিয়া ও অমিতাভকে একসঙ্গে খুব বেশি দেখা না গেলেও বিশেষ উপলক্ষে তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের বিষয়টি নজর কাড়ে ভক্তদের। এবারও ঐশ্বরিয়ার এই আন্তরিক বার্তা অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে।

অমিতাভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড ও দক্ষিণি চলচ্চিত্রজগতের আরও অনেক তারকা। তাদের মধ্যে রয়েছেন সঞ্জয় দত্ত, চিরঞ্জীবী, প্রভাস, অনুপম খের, অজয় দেবগন, ফারাহ খান, কাজল ও শত্রুঘ্ন সিনহাসহ অনেকে।

জন্মদিনের বিশেষ মুহূর্তে নিজের বাড়ি জলসার বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করেন অমিতাভ। এ সময় লাল কুর্তা ও শাল পরে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। প্রিয় অভিনেতাকে একনজর দেখতে বাড়ির বাইরে জড়ো হওয়া অনুরাগীরাও উচ্ছ্বাস প্রকাশ করেন। ভক্তদের তৈরি বিশাল ফুলের মালার সামনে দাঁড়িয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন বলিউডের এই মহাতারকা।

অন্যদিকে, ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চেও অমিতাভের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ পর্বের। সেখানে উপস্থিত ছিলেন তার ছেলে অভিষেক বচ্চন। এ আয়োজনে অতিথি হিসেবে অংশ নেন মাধুরী দীক্ষিত, আয়ুষ্মান খুরানা ও সারা আলি খান। সব মিলিয়ে জন্মদিনটি পরিবার, সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় উদ্‌যাপন করেন বলিউডের শাহেনশাহ।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

বয়স নিয়ে ‘বিভ্রাটে’ সাদিয়া আয়মান

২ সপ্তাহ আগে
গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

গোবিন্দের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ নিয়ে যা জানালেন সুনীতা

২ সপ্তাহ আগে
‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

‘স্যরি ধুয়ে পানি খা’ বললেন পরীমনি

২ সপ্তাহ আগে
নতুন লুকে কারিনা কাপুর

নতুন লুকে কারিনা কাপুর

২ সপ্তাহ আগে
পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

পারশার ‘বর’ হওয়ার গুঞ্জনে যা বললেন আসাদ নূর

২ সপ্তাহ আগে
অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

অনেক দিন চুপ ছিলাম আর না, আজকেই সব সামনে আনব

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নিজে সামনে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডারম্যান’

পরবর্তী সংবাদ

সালমানের ‘মাতৃভূমি’ সিনেমা নিয়ে বিস্ফোরক মন্তব্য ধ্রুব রাঠির

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৯ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৭ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৮ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৩ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM