সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক...

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৯:৪৯ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৯:৪৯ পিএম
দাম্পত্য কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-দেবর আটক

এ ঘটনায় সোহেল ও তার ছোট ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে লোহার রড দিয়ে পিটিয়ে ঐশী আক্তার (২৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সোহেল খানের (২৮) বিরুদ্ধে।

সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ঐশীর মৃত্যু হয়। এ ঘটনায় সোহেল ও তার ছোট ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চার দিন আগে দাম্পত্য কলহের জেরে সোহেল লোহার রড দিয়ে ঐশীর মাথায় আঘাত করেন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। সোমবার সকালে অবস্থার অবনতি হলে তাকে অচেতন অবস্থায় বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম বলেন, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল ও তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঐশীর চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ