মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ এএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৩ এএম
৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের মার্কেটের আগুন

পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে লাগা আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।

আজ সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। তবে তখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট রয়েছে। তবে সব কটি ইউনিট আগুন নেভানোর কাজে সক্রিয়ভাবে যুক্ত নয়।

পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, আগুন অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। শিগগির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছেন ফায়ার সার্ভিস।

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের জানান, বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ