মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্ব নিলেন আফরীন জুনাইদ

ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্ব নিলেন আফরীন জুনাইদ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১:০৬ এএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১:০৬ এএম
ফায়ার সার্ভিসের মহাপরিচালকের দায়িত্ব নিলেন আফরীন জুনাইদ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ।

সোমবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

মহাপরিচালক হিসেবে ২ বছর ১০ দিন দায়িত্ব পালন শেষে ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর বিকেলে কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন নতুন মহাপরিচালক আফরীন জুনাইদ। তিনি জনগণের জানমালের সুরক্ষা, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা ও দুর্যোগে দ্রুত সাড়া দেওয়া এবং উদ্ধার কার্যক্রমে পেশাগত দক্ষতা ও সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ জারি করে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ