মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

১৪৯ বছরের ইতিহাসে যা ঘটেছে মোটে ৫ বার, সে রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ

১৪৯ বছরের ইতিহাসে যা ঘটেছে মোটে ৫ বার, সে রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০১ পিএম
১৪৯ বছরের ইতিহাসে যা ঘটেছে মোটে ৫ বার, সে রেকর্ডের সাক্ষী হলো বাংলাদেশ

আবুধাবি টেস্টে জয়ের আশা দেখছে বাংলাদেশ। এই আশা পূরণ করতে হলে শেষ দিনে দলটির দরকার ৭ উইকেট। ওদিকে আফগানদের প্রয়োজন আরও ৩৪৭ রান। তবে শেষের আগেই এক বিরল কীর্তির সাক্ষী হয়ে গেছে বাংলাদেশ। কীর্তিটি গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ।

অভিজ্ঞ এই ব্যাটার এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো টেস্টে দলকে নেতৃত্ব দিচ্ছেন। অধিনায়কত্বের অভিষেকেই তিনি দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি, দ্বিতীয় ইনিংসেও হাফসেঞ্চুরি করেছেন আফগান এই অধিনায়ক।

টেস্ট অধিনায়কত্বের অভিষেকে এমন কীর্তি এখন ছয়জন ক্রিকেটারের। এর আগে সর্বশেষ এটি হয়েছিল ২০১৪ সালে। তখন ভারতের হয়ে প্রথমবার নেতৃত্ব দিতে নেমে বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেন। তার রান ছিল ১১৫ ও ১৪১।

কোহলির আগে আরও চারজন অধিনায়ক এই কীর্তি গড়েছেন। সর্বপ্রথম এই কীর্তির দেখা মেলে ১৮৯৭ সালে। সে বছর ইংল্যান্ডের আরচি ম্যাকলারেন তার অধিনায়কত্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন ১০৯ ও ৫০* রান। ১৯৫৩ সালে নিউজিল্যান্ডের গফ রাবোন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেন ১০৭ ও ৬৮। ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ১২৩ ও ১০৯*।

বাংলাদেশের বিপক্ষে এই রেকর্ড অবশ্য খুব বিরল নয়। ২০১১ সালে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর তার অধিনায়কত্বের অভিষেক ম্যাচে বাংলাদেশের বিপক্ষে করেন ৭১ ও ১০৫*।

এই রেকর্ড অবশ্য কিছুই নয়। আফগানিস্তানকে আরও বড় রেকর্ডের পেছনে ছুটতে হবে আজ। শেষ ইনিংসে ৪৭৯ রান তাদের লক্ষ্য। ক্রিকেট ইতিহাসেই ৪৫০ রানের বেশি তাড়া করে জেতার রেকর্ড নেই আর একটিও। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ জিততে হলে ২৩ বছরের পুরোনো সেই রেকর্ড ভাঙতে হবে আফগানদের।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ