বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ

যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ৯:৪৪ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ৯:৪৪ পিএম
যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ

যশোর শহরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় অভিনেতার বাসার সামনে এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সমু চৌধুরী (৬০) ওই এলাকার প্রয়াত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বর্জ্য ফেলা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিয়ে সমু চৌধুরীর সঙ্গে তার বাড়ির সামনের একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামের দুইজন লাঠি দিয়ে সমুর মাথায় আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালের নিয়ে যান।

ওসি কবির হোসেন বলেন, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ