বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে, সতর্ক থাকার পরামর্শ মন্ত্রীর

প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে, সতর্ক থাকার পরামর্শ মন্ত্রীর...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পিএম
প্রবাসীদের খোঁজখবর নেওয়া হচ্ছে, সতর্ক থাকার পরামর্শ মন্ত্রীর

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সৌদি বিমানবন্দরে হামলার পর থেকে সেখানকার প্রবাসীদের নিয়মিত খোঁজখবর নেওয়া হচ্ছে। পাশাপাশি আহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। যেকোনো পরিস্থিতিতে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী মহিলা হোস্টেল ও ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভিসা প্রতারণায় জড়িত এজেন্সির বিষয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ইতোমধ্যে ৫২টি এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি গণমাধ্যমে এ সংক্রান্ত সচেতনতা তৈরির পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে রিক্রুটিং এজেন্সির পাশাপাশি অনেক ট্রাভেল এজেন্সিও বিদেশে শ্রমিক পাঠাচ্ছে, যা ট্রাভেল এজেন্সির কাজ নয়। প্রতিটি স্তরকে অনলাইন পদ্ধতির আওতায় আনা হবে এবং আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে এক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আসবে।

এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি এবং নিরাপদ অভিবাসন বিষয়ে মতবিনিময় করেন।

এতে জেলা প্রশাসক রায়হান কবির, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক এবং শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ