বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বান্দরবানের ৩ স্কুলশিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজের অভিযোগ

বান্দরবানের ৩ স্কুলশিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজের অভিযোগ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৪:১৯ পিএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ৪:১৯ পিএম
বান্দরবানের ৩ স্কুলশিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর ৩ স্কুলশিক্ষার্থী ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

আজ বুধবার লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদসংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে দুজন সপ্তম শ্রেণিতে এবং অন্যজন নবম শ্রেণিতে পড়ে।

গতকাল মঙ্গলবার নিখোঁজদের পরিবার থানায় অভিযোগ করেন বলে জানান ওসি।

অভিযোগ অনুযায়ী, গত ১০ অক্টোবর এসএসসি পরীক্ষার নিবন্ধন কার্ড সংগ্রহ করতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় নবম শ্রেণির শিক্ষার্থী। পরে অন্য দুই শিক্ষার্থীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা।

ওই স্কুলের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘তিন শিক্ষার্থীকে সর্বশেষ ৩০ সেপ্টেম্বর স্কুলে দেখা গেছে। এরপর আর ক্লাসে আসেনি তারা।

নিখোঁজ শিক্ষার্থীদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি মোহাম্মদ কায়সার হামিদ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ