বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম
বস্তাবন্দি ভিডিও পাঠিয়ে তিন ছাত্রীর জন্য ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি

বান্দরবানের লামায় স্কুলের রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে তিনদিন ধরে নিখোঁজ তিন স্কুলছাত্রীর পরিবারকে বস্তাবন্দি মানুষের ভিডিও পাঠিয়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ।

নিখোঁজ ছাত্রীরা হলেন, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়া সুলতানা ও হালিমাতুজ সাদিয়া এবং নবম শ্রেণির ছাত্রী রেশমি আক্তার।

শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়রা জানায়, গত ১০ অক্টোবর রেজিস্ট্রেশন কার্ড নিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় রেশমি আক্তার। পরে তার সঙ্গে নিখোঁজ অন্য দুই ছাত্রীও বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে লামা থানায় সাধারণ ডায়েরি করার প্রেক্ষিতে অনুসন্ধান চালিয়ে তাদের সর্বশেষ অবস্থান পার্শ্ববর্তী উপজেলা চকরিয়ায় ছিল বলে জানায় পুলিশ। সেখান থেকে বাসে করে তারা কক্সবাজার বা রামুতে গিয়েছেন কিনা- তা অনুসন্ধান চলছে। এরই মধ্যে আজ দুপুরে একটি মোবাইল নম্বর থেকে বস্তাবন্দি মানুষের অবয়ব নড়াচড়া করছে এমন ভিডিও পাঠিয়ে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

একসঙ্গে তিন কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা-অংহ্লারী পাড়া এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকেরা সঙ্গে রয়েছেন। ভিডিওটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের উদ্ধারে আইনি প্রক্রিয়া চলমান আছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ