বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৪৯ এএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৯:৪৯ এএম
আবারও বিগ ব্যাশ মাতাবেন রিশাদ

রিশাদ হোসেনকে আবারও দলে নিয়েছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি দল হোবার্ট হ্যারিকেনস। বিগ ব্যাশ লিগের আসন্ন ১৬তম আসরেও হ্যারিকেনসের হয়ে খেলবেন বাংলাদেশের এই স্পিনার। গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবারও রিশাদের ওপর আস্থা রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদকে দলে ফেরানোর বিষয়টি নিশ্চিত করে হোবার্ট হারিকেনস।

আসন্ন মৌসুমে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে একই দলে খেলবেন তিনি। মেলবোর্ন রেনেগেডস ছেড়ে হোবার্টে যোগ দিয়েছেন জাম্পা। ফলে দুই লেগ স্পিনারের সমন্বয়ে নিজেদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে দলটি।

গত মৌসুমে বিগ ব্যাশে অভিষেকেই নিজের সামর্থ্যের প্রমাণ দেন রিশাদ। হোবার্ট হারিকেনসের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট শিকার করেন। দলের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টে স্পিনারদের মধ্যে অন্যতম সফল ছিলেন এই বাংলাদেশি।

হোবার্ট হারিকেনসের হাই পারফরম্যান্স বিভাগের মহাব্যবস্থাপক স্যালিয়ান বিমস জানিয়েছেন, গত মৌসুমে হোবার্টে খেলার অভিজ্ঞতা রিশাদের ভালো লেগেছিল এবং তিনি আবারও ফিরতে আগ্রহী ছিলেন। তার এই আগ্রহকে গুরুত্ব দিয়েই চুক্তির বিষয়ে এগিয়েছে দলটি।

আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশ লিগের ১৬তম আসর। ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে হোবার্ট হারিকেনস। আসন্ন মৌসুমে প্রথম আটটি ম্যাচে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রিশাদ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ