বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান: জয়া আহসান

মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান: জয়া আহসান...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫৫ এএম
মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান: জয়া আহসান

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী মোশাররফ করিম ও জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার সিনেমাতেও হরহামেশাই কাজ করে থাকেন তারা। তবে দুজনকে একসঙ্গে পর্দায় তেমন একটা কাজ করতে দেখা যায়নি।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে মোশাররফ করিমকে প্রশংসায় ভাসিয়েছেন জয়া আহসান। মোশাররফ করিমের অভিনয়ে মুগ্ধ এই অভিনেত্রীর ভাষ্য—‘মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান।

অভিনেতার সঙ্গে সামনে কাজ করতে চান জানিয়ে জয়া আহসান বলেন, ‘মোশাররফ করিম একজন ম্যাজিশিয়ান। কিন্তু উনার সঙ্গে আমার সরাসরি অভিনয় খুব কম হয়েছে। আশা করি, পরিচালকরা আমার কথাগুলো শুনবেন। আমি চাই, উনার সঙ্গে আমার কাজ হোক, নিশ্চয়ই উনিও তাই চান। কিন্তু হয়ে ওঠেনি।

গুণী এই অভিনেতা তার ভীষণ পছন্দের জানিয়ে জয়া বলেন, ‘আমরা একসঙ্গে একটা টেলিভিশন নাটক করেছিলাম। সেটাই এখন সারাক্ষণ অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় ঘুরতে দেখি। মোশাররফ করিম ভীষণ গুণী অভিনেতা, উনি আমার ভীষণ পছন্দের।

উল্লেখ্য, ২০১১ সালে ঈদুল ফিতরে প্রচারিত ‘ঈদের ডায়েরি’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও জয়া আহসান। এর পরিচালক ছিলেন ইশতিয়াক আহমেদ রুমেল।

প্রচারের পর নাটকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। এটি এখনো ইউটিউবে দেখা যাচ্ছে। নাটকটি দেখে এখনো নেটিজেনরা তাদের প্রশংসায় ভাসান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ