বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৮:৩৬ পিএম
অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে সিরিজজুড়ে হতাশাজনক ফলের মধ্যেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। কয়েকজন ক্রিকেটারের ব্যক্তিগত পারফরম্যান্সকে ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক মনে করছেন তিনি।

সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের হয়ে হাফ সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। এর আগে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত শতক হাঁকান সোবহানা মোস্তারি। তার সেই ইনিংসটি নারী ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন রেকর্ড গড়ে।

সফরের অভিজ্ঞতা ও প্রাপ্তি নিয়ে জ্যোতি বলেন, প্রতিটি ম্যাচেই দলের কোনো না কোনো ক্রিকেটার ভালো করার চেষ্টা করেছেন। এই সিরিজ থেকে বেশ কিছু ইতিবাচক বিষয় পাওয়া গেছে, যা আগামী দিনে কাজে লাগবে। একই সঙ্গে এখান থেকে শেখারও অনেক কিছু রয়েছে বলে মনে করেন তিনি।

তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সেও সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। জ্যোতির মতে, দলের কয়েকজন তরুণ খেলোয়াড় নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এ সফরে দুজন ক্রিকেটারের অভিষেকও হয়েছে। প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেও তারা মাঠে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।

সিরিজের ফল বাংলাদেশের পক্ষে না এলেও তরুণদের অভিজ্ঞতা ও ব্যাটারদের ব্যক্তিগত সাফল্য ভবিষ্যতে দলকে এগিয়ে নিতে সহায়তা করবে বলে আশা করছেন জ্যোতি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ