শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সীমান্ত এলাকার ৬৬৬ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির পৃথক ক্যাম্প

সীমান্ত এলাকার ৬৬৬ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির পৃথক ক্যাম্প...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৭ এএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:৫৭ এএম
সীমান্ত এলাকার ৬৬৬ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির পৃথক ক্যাম্প

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জামালপুর থেকে ফেনী পর্যন্ত সীমান্তবর্তী এলাকায় ৬৬৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় পৃথক ক্যাম্প স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি ও নিরাপত্তা তৎপরতা জোরদার করেছে বাহিনীটি।

বিজিবির উত্তর-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

বিজিবির এই কর্মকর্তা বলেন, পূজা উদযাপন পরিষদের নেতারা তাকে জানিয়েছেন, তারা কোনো ধরনের হুমকি অনুভব করছেন না। তিনি আশা প্রকাশ করেন, এবার নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হবে।

মন্দির পরিদর্শনকালে আখাউড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশ্বজিৎ পাল বাবু ও সাধারণ সম্পাদক জুটন বণিকসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা পূজার প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন।

এ সময় শ্রী শ্রী রাধামাধব আখড়ার সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, অর্থ সম্পাদক অসীম পাল, পুরোহিত সুকান্ত চক্রবর্তী এবং ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদসহ বিজিবির কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ