শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬, প্রবেশপত্র-স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার

যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬, প্রবেশপত্র-স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১:২৩ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ১:২৩ পিএম
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৬, প্রবেশপত্র-স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত দুই দিন ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।

বৃহস্পতিবার এসআরবি-৩–এর গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল স্ট্যাম্প, ব্যাংক চেক ও প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের পাঁচজনকে ঢাকা এবং আরেকজনকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়।

এখন প্রশ্নপত্র ফাঁসে জড়িত অর্থদাতাদের ধরতে অভিযান চলছে বলে জানায় এসআরবি।

উল্লেখ্য, এর আগে, গত শনিবার বেলা ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ১০টা ৪৫ মিনিটের দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন চাকরিপ্রার্থীরা। অভিযোগ তদন্তে একই দিন পাঁচ সদস্যের কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি।

এদিকে স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল ৩টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ