শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

১৭ বছরে সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখের বেশি বিচারপ্রার্থী: লিগ্যাল এইড

১৭ বছরে সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখের বেশি বিচারপ্রার্থী: লিগ্যাল এইড...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৭:১১ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৭:১১ পিএম
১৭ বছরে সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখের বেশি বিচারপ্রার্থী: লিগ্যাল এইড

২০০৯ সাল থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সরকারি খরচে বিভিন্ন মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন বিচারপ্রার্থী। এ সময়ে ক্ষতিপূরণ হিসেবে আদায় হয়েছে ৪২৫ কোটি ২০ লাখ টাকা।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ৩১ হাজার ৪০৯ জন। দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৬৫৮ জন আইনি সেবা পেয়েছেন।

অন্যদিকে, জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল ফ্রি নম্বর ১৬৬৯৯ এর মাধ্যমে সেবা পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন। অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে আইনি পরামর্শ পেয়েছেন ৪৫৭ জন।

এদিকে, আইনি সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ করার পাশাপাশি বিচারব্যবস্থার ওপর চাপ কমানোর আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে চিফ লিগ্যাল এইড অফিসারদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

আইনমন্ত্রী বলেন, চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে কর্মকর্তারা প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করার এবং তাদের জীবন ও বাস্তবতা সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। এ অভিজ্ঞতা তাদের পেশাগত জ্ঞানকে সমৃদ্ধ করবে, যা ভবিষ্যতে বিচারিক দায়িত্ব পালনের সময় আরও কার্যকর ও মানসম্মত রায় দিতে সহায়ক হবে।

তিনি বলেন, আইনগত সহায়তা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে কর্মকর্তারা সাধারণ মানুষের সমস্যা ও বাস্তবতা সম্পর্কে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করছেন, তা তাদের বিচারিক উপলব্ধিকে আরও গভীর করবে।

মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বিচারিক দায়িত্ব পালনের সময় এ অভিজ্ঞতা তাদের আরও কার্যকর ও তথ্যভিত্তিক রায় দিতে সহায়তা করতে পারে।

চিফ লিগ্যাল এইড অফিসারদের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে তিনি বলেন, কর্মকর্তাদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। যানবাহন-সংক্রান্ত সমস্যার সমাধানে বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়টিও বিবেচনা করা হবে।

কর্মকর্তাদের ছুটি-সংক্রান্ত বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

আসাদুজ্জামান বলেন, আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্য মূল্যায়নে শুধু কার্যক্রম পরিচালনা নয়, এর মাধ্যমে অর্জিত ফলাফলও গুরুত্বপূর্ণ।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) সহায়তায় চিফ লিগ্যাল এইড অফিসারদের জন্য প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ৩৩ জন অংশ নেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ