রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পিএম
চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ২৭ মামলার পলাতক আসামি গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং ২৬টি মামলার বিচারাধীন ও একটি মামলার দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. পিয়াল আহমেদ, ওরফে পিয়াল মাহমুদ সাদ্দাম (৩৪)-কে মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি অভিজ্ঞ দল শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে আলমডাঙ্গা থানাধীন মিরাপাড়া, কানালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক কুদ্দুসের বাড়ির পেছনে শমসের মল্লিকের ডোবা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে পিয়াল মাহমুদ সাদ্দামের হেফাজত থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল ৬টার দিকে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তার নিজস্ব গোডাউনে বিধি মোতাবেক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

১। ১৪ ইঞ্চি লম্বা ১টি লোহার চাপাতি।২। কাঠের বাটযুক্ত ১টি দেশীয় লোহার কুড়াল।৩। ১০.৫ ইঞ্চি দৈর্ঘ্যের ২টি লোহার ছুরি।৪। কাঠের বাটযুক্ত ২৪ ইঞ্চি লম্বা ১টি বড় লোহার ছোরা।৫। স্টিলের বাটযুক্ত ৩৩ ইঞ্চি লম্বা ১টি বড় ছোরা।৬। ৪৪.৫ ইঞ্চি লম্বা ১টি লোহার রড।

গ্রেফতারকৃত আসামি সাদ্দামের বিরুদ্ধে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং একটি মামলায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জিআর-৪৪/২০ (আলমডাঙ্গা) মামলায় তাকে ৪ (চার) বছরের সশ্রম/বিনাশ্রম কারাদণ্ড আদালতের আদেশ অনুযায়ী এবং ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ (তিন) মাসের কারাদণ্ড প্রদান করেন। উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ