রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ এএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ এএম
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের পৃথক দুটি স্থানে ঘটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন মাসের এক শিশু ও এক নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন। এতে উভয় ঘটনায় অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় মহাসড়কের বিরাইমারা সেতুর পাশে দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গোয়াইনঘাট উপজেলার পশ্চিম মাখেরপাডা গ্রামের হাসানুজ্জামানের তিন মাসের শিশুসন্তান আয়াত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করে। উক্ত দুর্ঘটনায় শিশুটির মা মারজানা আক্তার (৩৫) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তামাবিল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, দুটি প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

অন্যদিকে এর মাত্র ১৫ মিনিট পূর্বে দুপুর সোয়া ১২টার দিকে একই মহাসড়কের ফেরিঘাট কাটাগাং এলাকায় জাফলংগামী পর্যটকবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের একাধিক যাত্রী আহত হন। পরবর্তীতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষ মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসআই আনোয়ারুল ইসলাম।

এ ঘটনায় আহত কোতোয়ালী থানার পল্লবী রোড এলাকার আলী আহমদের ছেলে কাওসার (৪৮), তার মেয়ে আতিশা (১০) ও ছেলে আলিফসহ (১৬) হাসপাতালে চিকিৎসাধীন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ