শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ এএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৯ এএম
বাংলাদেশ-জিম্বাবুয়েকে পেছনে ফেলে নিজেদের ফেভারিট মানে আফগানিস্তান

বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে শুরু হতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। টুর্নামেন্ট শুরুর আগে অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে শিরোপা জয়ের লড়াইয়ে নিজেদেরই এগিয়ে রাখছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। ঘরের মাঠে খেলার সুবিধাকে নিজেদের বড় শক্তি হিসেবে দেখছেন তিনি।

আসন্ন সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না আফগান অধিনায়ক। দুই দলের শক্তিমত্তার কথা উল্লেখ করে রহমত শাহ জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের প্রত্যাশা করছেন তারা।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও জিম্বাবুয়ে—দুই দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই তাদের ভালো খেলোয়াড় রয়েছে। ফলে সিরিজে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।

তবে শিরোপার প্রশ্নে নিজেদের এগিয়ে রাখছেন রহমত। তার মতে, নিজেদের পরিচিত পরিবেশে খেলার সুযোগ আফগানিস্তানকে বাড়তি সুবিধা দেবে।

ফেভারিট দল সম্পর্কে জানতে চাইলে আফগান অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, আফগানিস্তানই ফেভারিট। কারণ আমরা এখানে বেশিরভাগ ম্যাচ খেলি। এটি আমাদের হোম ভেন্যু। বাংলাদেশ ও জিম্বাবুয়েও ভালো দল, তবে ঘরের মাঠের সুবিধা বিবেচনায় আমরা এগিয়ে থাকব।

ঘরের মাঠের পরিচিত কন্ডিশনকে কাজে লাগিয়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ত্রিদেশীয় সিরিজে নামতে চায় আফগানিস্তান। তবে বাংলাদেশের ও জিম্বাবুয়ের চ্যালেঞ্জ সামলে শেষ পর্যন্ত কারা ট্রফি জেতে, সেটিই এখন দেখার বিষয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ