রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

সামাজিক মাধ্যমে কাকে অনুসরণ করেন ঐশ্বরিয়া

সামাজিক মাধ্যমে কাকে অনুসরণ করেন ঐশ্বরিয়া...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ৪:১৫ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ৪:১৫ পিএম
সামাজিক মাধ্যমে কাকে অনুসরণ করেন ঐশ্বরিয়া

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন শুধু ভারতেই নয়; বিশ্বজুড়ে অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে তার। সামাজিক মাধ্যমে তারা তাকে অনুসরণ করে থাকেন। যেমন শুধু ইনস্টাগ্রামেই প্রায় দেড় কোটি অনুসারী রয়েছে সাবেক এ বিশ্বসুন্দরীর। তারা অপেক্ষায় থাকেন তার কাজের খবর জানার জন্য, রূপের ঝলক দেখার জন্য।

কিন্তু সবাই কি শুধু তাকেই অনুসরণ করেন? তিনি নিজে কি কাউকেই অনুসরণ করেন না?— এমন প্রশ্ন ওঠার পর স্বাভাবিকভাবেই চোখ যায় তার অ্যাকাউন্টের ফলোয়ারে দিকে। সেখানে দেখা যায়, অভিনেত্রী অনুসরণ করছেন মাত্র একজনকে? আর সেই একজন হলেন তার জীবনসঙ্গী অভিষেক বচ্চন।

তবে অভিনেত্রী শুধু অভিষেক বচ্চনকে অনুসরণ করলেও জীবনসঙ্গীর ফলোয়ার তালিকায় রয়েছে ৩২৯ জন। সেখানে ঐশ্বরিয়া, বিগবি অমিতাভ বচ্চন থেকে শুরু করে রয়েছেন বলি বাদশাহ শাহরুখ খান, অভিনেত্রী আলিয়া ভাটের মতো বড় তারকারাও।

উল্লেখ্য, ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার’ মাধ্যমে রুপালি জগতে পা রাখেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। আর একই বছর তার বলিউডে যাত্রা শুরু হয় ‘অউর প্যায়ার হো গয়্যা’ সিনেমার মাধ্যমে। ২০০৭ সালে ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম আরাধ্যা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ