এ ছাড়া এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক সুযোগ-সুবিধা পাচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে উপকারভোগীরা চিকিৎসা, ছোট ব্যবসা পরিচালনা ও নিজেদের প্রয়োজন মেটাতে পারবেন। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ময়মনসিংহের নান্দাইলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা সহজে নিশ্চিত করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল ৪টায় নান্দাইল উপজেলার ২ নম্বর মোয়াজ্জেমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
তথ্য সংগ্রহের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে সম্পূর্ণ বিনা মূল্যে এসব তথ্য সংগ্রহ করবেন। এ জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি সরকারি ট্যাবে ফরম পূরণের সময় পরিবারের কোনো সদস্যকে পাশে রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল, পৌর বিএনপির সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



