শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আলোয় ঝলমল করছে শহর-বন্দর-গ্রাম। ঢাকের বোল, কাঁসরের ধ্বনি আর ধূপের সুবাসে মণ্ডপে মণ্ডপে বইছে উৎসবের আমেজ।
মহাষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সূচনা হওয়া এবারের পূজায় নজর কাড়ছে বৈচিত্র্যময় সব থিম।
রাজধানীর বনানী কামাল আতাতুর্ক পার্কে ‘গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের’ এবারের থিম ‘জলজ’।
বাংলার নদীমাতৃক জীবন, সৃষ্টিতত্ত্ব ও দেবীর মাতৃরূপের এক অপূর্ব সম্মিলন এই ‘জলজ’।
অন্যদিকে বন্দর নগরী চট্টগ্রামের উত্তর কাট্টলীতে শ্রী শ্রী সেবা খোলা ও বৈকুণ্ঠধাম মন্দিরে এবারের থিম ‘রিপু রজনী’। যা মনের ভেতরের ষড়রিপুর অন্ধকার দূর করে দেবীর আলোয় সত্য ও কল্যাণের পথে ফেরার আত্মিক আহ্বান জানায়।
চট্টগ্রামে উত্তর কাট্টলীতে দেবী দুর্গার ‘রিপু রজনী’ থিম মূলত নিজের ভেতরের অন্ধকারকে চিনে নিয়ে আলোর পথে ফেরার এক আত্মিক আহ্বান।
দুই আয়োজনেই ধর্মীয় ভাবনার সঙ্গে মিশেছে জীবন ও আত্মোপলব্ধির বার্তা।



