শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

২ বান্ধবীসহ ঘুরতে গিয়েছিলেন, রোববার ফেরার কথা ছিল নিহত মুক্তার

২ বান্ধবীসহ ঘুরতে গিয়েছিলেন, রোববার ফেরার কথা ছিল নিহত মুক্তার...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৪ পিএম
২ বান্ধবীসহ ঘুরতে গিয়েছিলেন, রোববার ফেরার কথা ছিল নিহত মুক্তার

সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকার স্বপ্নবিলাস ইউনাইটেড স্কুলের শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯)। গত বৃহস্পতিবারও তিনি ক্লাস নিয়েছেন। পূজার ছুটিতে দুই বান্ধবীকে নিয়ে কক্সবাজারে ঘুরতে যান মুক্তা। আগামীকাল রোববার ফিরে আসার কথা ছিল তার।

আজ শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে আগুনে মুক্তাসহ ১০ জনের মৃত্যু হয়েছে।

নিহত মুক্তা আশুলিয়ার নিরিবিলি এলাকার মোস্তফা কামালের মেয়ে ও দেওয়ান ফয়সালের স্ত্রী।

স্বপ্নবিলাস ইউনাইটেড স্কুলের প্রধান শিক্ষক মল্লিক ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, মুক্তা আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের একজন ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক ও নিবেদিতপ্রাণ। ফাউন্ডেশন ক্লাস থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে পড়াতেন। বিশেষ করে গণিতের ক্লাস নিতেন। শিক্ষার্থীদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি শিক্ষার্থীদের অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন। বৃহস্পতিবারও পূজার ছুটি উপলক্ষে তিনি পড়ার বিষয়গুলো পিডিএফ করে শিক্ষার্থীদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন।

তিনি বলেন, ‘পূজার ছুটি পেয়ে ছোটবেলার দুই বান্ধবীর সঙ্গে কক্সবাজারে গিয়েছিলেন মুক্তা। তাদের একজন আইনজীবী, অন্যজন ব্যাংকার। তার মৃত্যুতে শিক্ষার্থীরা একজন ভালো শিক্ষককে হারাল, আর আমরা হারালাম একজন ভালো সহকর্মীকে। এই ক্ষতি অপূরণীয়।

মুক্তার স্বামী ফয়সাল সাংবাদিকদের বলেন, ‘দুই বান্ধবীসহ মুক্তা ওই রিসোর্টে উঠেছিলেন। সকালে তার দুই বান্ধবী রিসোর্ট থেকে বের হন। কিন্তু মুক্তা রিসোর্টে ছিল। আগামীকাল তাদের ফিরে আসার কথা ছিল। কিন্তু ফেরার আগেই না-ফেরার দেশে চলে গেলেন মুক্তা।

ওই রিসোর্টে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ সকাল সাড়ে ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়ক-সংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ