রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১

নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার ১...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৮:৫৯ এএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৮:৫৯ এএম
নেত্রকোণায় সাংবাদিক আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার  ১

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অপূর্ব (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত ১২টার পর দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে।

পরে রাত পৌনে ১টার দিকে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদসংবাদমাধ্যমকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ বলছে, সাংবাদিক হত্যাকাণ্ডের সময় অপূর্ব সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অস্ত্রের ব্যাগটি তার কাছেই ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।

ওসি খন্দকার শাকের আহমেদ জানান, গ্রেপ্তার অপূর্ব সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটারের সম্পর্কে ভাগ্নে। মূল সন্দেহভাজন ব্যক্তি একজন পেশাদার খুনি হিসেবে পরিচিত এবং তার ব্যবহৃত অস্ত্রগুলো অপূর্বের হেফাজতে রাখা হতো বলে তথ্য পাওয়া গেছে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার এড়াতে অপূর্ব দিনে আত্মগোপনে থাকতেন এবং রাত ১২টার পর বাইরে বের হতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি জানান, এর আগে গত বছরের ১০ নভেম্বর দুপুরে দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় সাংবাদিক আলিফ ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনায় দায়ের মামলারও আসামি ছিলেন এই অপূর্ব।

গত বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর উপজেলার তেলঞ্জিয়া এলাকার একটি দোকানে চা খেয়ে বাসায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ