সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ভোলায় একজনকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ভোলায় একজনকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৮:০৯ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৮:০৯ পিএম
ভোলায় একজনকে ছুরিকাঘাতের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ভোলায় পূর্বশত্রুতার জেরে বিএনপির ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে ছুরিকাঘাতের পর স্থানীয় লোকজনের গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মো. হাসিব (২৫)। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মেদুয়া গ্রামে তার বাড়ি।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, শনিবার সকালে রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন মাঝির সঙ্গে পূর্বশত্রুতার জেরে হাসিবের বাগবিতণ্ডা হয়। এর জেরে সন্ধ্যায় হোসেনকে ছুরি দিয়ে আঘাত করেন হাসিব।

স্থানীয় লোকজন হোসেনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে বরিশালে একটি হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর বাজারে হাসিবকে পেয়ে গণপিটুনি দেয় একদল লোক। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

সদর উপজেলা বিএনপি সদস্য সচিব মো. হেলাল উদ্দিন আহত হোসেন মাঝির দলীয় পরিচয় নিশ্চিত করেছেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি যে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে। তারা একই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল।

ওসি আরও জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ