সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

দুই সন্তানকে হত্যার পর ওড়না পেঁচিয়ে মায়ের আত্মহত্যা

দুই সন্তানকে হত্যার পর ওড়না পেঁচিয়ে মায়ের আত্মহত্যা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ৫:০৪ এএমসর্বশেষ: ১৯ অক্টোবর ২০২৬, ৫:০৪ এএম
দুই সন্তানকে হত্যার পর ওড়না পেঁচিয়ে মায়ের আত্মহত্যা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক মা।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া এলাকার একটি বাড়ি থেকে মা ও তার দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মোস্তফাপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে শাকিলের (২৭) স্ত্রী স্বর্ণা আক্তার (২২), তাদের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আক্তার (১)।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার পর বাড়িটিতে মা ও তার দুই সন্তানের মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

চিরিরবন্দর থানার ওসি মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিকভাবে এটি হত্যার পর আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ