বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১:২৭ এএমসর্বশেষ: ২১ অক্টোবর ২০২৬, ১:২৭ এএম
সরাইলে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আহত ২০

রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়দাপাড়া গ্রামে টর্চলাইট জ্বালিয়ে ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়দাপাড়া গ্রামে টর্চলাইট জ্বালিয়ে ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের জাহের মিয়ার ছেলে হুমায়ুন ও এলেন মিয়ার ছেলে আলমগীরের মধ্যে দীর্ঘদিন ধরে জমির আইল নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকালে এক পক্ষের লোকজন অন্য পক্ষের জমির পাশে গরুর ঘাস কাটতে গেলে এ নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জেরে রাতে উভয় পক্ষের লোকজন টর্চলাইট ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের খবর পেয়ে সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মারামারি থামাতে ঘটনাস্থলে যান। এ সময় তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরাইল থানার ওসি মনজুর কাদের জানান, ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ