রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ

রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৬:১৭ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৬:১৭ পিএম
রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগবিতণ্ডার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। এছাড়া ঘটনার সময় রুমিন ফারহানার সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ।

আজ শনিবার সরাইল থানার ওসি মঞ্জুর কাদের দ্য ডেইল স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার রাতে জিডি করা হয়। এছাড়া সেদিন থানায় যারা এসেছিলেন, তাদের তালিকা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্মী-সমর্থকদের নিয়ে সরাইল থানার ওসির কক্ষে যান রুমিন ফারহানা। এ সময় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে দুপক্ষের উত্তপ্ত কথোপকথনের একাধিক ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

রুমিন ফারহানার সমর্থকদের দাবি, কয়েক দিন ধরে সংসদ সদস্যের সঙ্গে ওসির দূরত্ব তৈরি হয়েছে। সংসদ সদস্য ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) জাকির হোসেন ফোন করলেও ওসি সাড়া দেননি। এমনকি রুমিন ফারহানা নিরাপত্তা চেয়েও পাননি।

সেদিন রুমিন ফারহানা বলেন, ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করতে থানায় গিয়েছিলেন তিনি। অভিযোগের তারিখ ও বিবরণ উল্লেখ করে দুই পাতার একটি তালিকাও তার সঙ্গে ছিল। তবে ওসি সে বিষয়ে কোনো মন্তব্য করেননি বা অভিযোগগুলোর সদুত্তর দিতে পারেননি।

এদিকে, ওসির বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন রুমিন ফারহানার পিএস জাকির হোসেন।সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ