রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ: টাঙ্গাইলে ৩ জনের যাবজ্জীবন

চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ: টাঙ্গাইলে ৩ জনের যাবজ্জীবন...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৮:৫১ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৮:৫১ পিএম
চলন্ত বাসে সংঘবদ্ধ ধর্ষণ: টাঙ্গাইলে ৩ জনের যাবজ্জীবন

টাঙ্গাইলে চলন্ত বাসে এক নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাবাস করতে হবে।

আজ রোববার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এন এম ইলিয়াস এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন—বাসচালক মো. আলতাফ (২৫), কনডাক্টর সাগর ওরফে সজীব মাতুব্বর (২৪) ও অন্য একটি বাসের হেলপার মো. রাব্বি (২১)।

আলতাফের বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেরাই গ্রামে। সজীব ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা ও রাব্বির বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শিবপুর গ্রামে।

কৌঁসুলি ওমরাও খান দিপু জানান, গত ১৪ জানুয়ারি রাতে ওই নারী সাভারে যাবেন বলে ‘সাভার পরিবহন’ এর একটি বাসে ওঠেন। পথে অন্যান্য যাত্রীরা নেমে গেলে গাজীপুরের চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আলতাফ, সাগর ও রাব্বি ওই নারীকে ধর্ষণ করেন। তারা ওই নারীর স্বর্ণালঙ্কার, আইফোন ১৩ প্রো মডেলের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন।

পরদিন বাসটি টাঙ্গাইলের করটিয়া বাইপাস এলাকায় পৌঁছালে ওই নারী মহাসড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশকে বিষয়টি জানান। হাইওয়ে পুলিশ অপরাধীদের আটক ও বাস জব্দ করে সদর থানায় হস্তান্তর করে। ওই দিনই থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক ভিক্টর ব্যানার্জী ২৯ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন, জানান দিপু।

রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও জানান, মামলায় ১৫ জন সাক্ষ্য দিয়েছেন এবং অভিযোগ প্রমাণিত হয়েছে।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিনজনকে টাঙ্গাইল জেলা কারাগারে নেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ