রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মৌলভীবাজার সীমান্তে ৩ দিনে ৩০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত: বিজিবি

মৌলভীবাজার সীমান্তে ৩ দিনে ৩০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত: বিজিবি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৮:৫১ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৮:৫১ পিএম
মৌলভীবাজার সীমান্তে ৩ দিনে ৩০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত: বিজিবি

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা সীমান্তে গত তিনদিনে প্রায় ৩০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা প্রতিহত করার দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের মধ্যে মানসিকভাবে অসুস্থ এক ভারতীয় নাগরিকও রয়েছেন বলে জানিয়েছে বাহিনীটির ৫২ ব্যাটালিয়ন।

আজ রোববার সন্ধ্যায় বিজিবির ৫২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চলসংলগ্ন সীমান্ত দিয়ে গত তিনদিনে আনুমানিক ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশইন চেষ্টার খবর পাওয়ামাত্রই বিজিবি সদস্যরা দ্রুত ব্যবস্থা নিচ্ছে। পাশাপাশি নিবিড় নজরদারি, গোয়েন্দা তথ্যের যথাযথ ব্যবহার এবং স্থানীয় জনগণের সহযোগিতায় পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করা হয়। এ সময় ভারতীয় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টার তথ্যও পাওয়া গেছে।

তিনি জানান, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য ড্রোন ক্যামেরাসহ বিভিন্ন নজরদারি ব্যবস্থা কাজে লাগানো হচ্ছে। দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতি, ঘন বনাঞ্চল কিংবা প্রতিকূল পরিবেশ—কোনো কিছুই সীমান্ত সুরক্ষায় বিজিবির দায়িত্ব পালনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। দেশের প্রচলিত আইন, সীমান্ত ব্যবস্থাপনার নীতিমালা এবং আন্তর্জাতিক রীতিনীতি অনুসরণ করে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ৫২ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ