সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

৪ বিষয় বাদে সবক্ষেত্রে এমপিদের স্বাধীন ভোট দেওয়া নিয়ে আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ বিষয় বাদে সবক্ষেত্রে এমপিদের স্বাধীন ভোট দেওয়া নিয়ে আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৬ পিএম
৪ বিষয় বাদে সবক্ষেত্রে এমপিদের স্বাধীন ভোট দেওয়া নিয়ে আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ শনিবার জাতীয় সংসদে কমিটির ৮ম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭০ অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্যদের কিছুটা সীমাবদ্ধতা আছে, তা কীভাবে কমিয়ে আনা যায়; কী কী বিষয়ে সংসদ সদস্যরা স্বাধীন থাকবেন না, তা নির্ধারণ করা যায়—এসব ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, এর মধ্যে জুলাই সনদ প্রণয়নের সময় সংবিধান সংশোধন, অর্থ বিল, আস্থা ভোট এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংসদ সদস্যরা যেন স্বাধীন না থাকেন বা দলের বিপক্ষে ভোট না দেন—এ বিষয়গুলো আমরা অন্তর্ভুক্ত করতে পেরেছিলাম।

এই চারটা বাদে বাকি সব বিষয়ে এমপিরা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন, মতামত ব্যক্ত করতে পারেন—এ বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে, বলেন সালাহউদ্দিন আহমদ।

বৈঠকে দেশের বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রেরিত তালিকাভুক্ত অভিজ্ঞ আইনজীবী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপকগণ অংশগ্রহণ করেন। আমন্ত্রিত বিশেষজ্ঞের মধ্যে ৪৪ জন উপস্থিত থেকে সংবিধান সংশোধন বিষয়ে তাদের লিখিত ও মৌখিক মতামত এবং প্রস্তাব উপস্থাপন করেন।

সংবিধান সংশোধন, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন এবং সংবিধানের গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় সংবিধানের মৌলিক কাঠামোর নীতি, বিচার বিভাগীয় পর্যালোচনা এবং বিচার বিভাগের স্বাধীনতার বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষা, বিচারক নিয়োগ আইন প্রণয়ন, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, সংবিধিবদ্ধ সংস্থাগুলোর স্বাধীন কর্মপরিধি নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় উচ্চকক্ষের সম্ভাব্য ভূমিকা নিয়েও বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।

পাশাপাশি সংবিধানের অনুচ্ছেদ ৭৬ অনুযায়ী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের প্রতিনিধিদের মনোনয়নের বিষয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিরোধী দলকে আহ্বান জানিয়েছি, কোনো কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট শিথিল করতে চাইলে, সেটা তাদেরকে কমিটিতে এসে বলতে হবে। তখন কমিটি সেই বিষয়ে বিবেচনা করতে পারে। এই মুহূর্তে এর বেশি আমি মতবিনিময় করতে চাই না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ