সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

অর্থনীতি ও বাণিজ্য

বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা

বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৬:২৯ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৬:২৯ পিএম
বিদেশি কার্ডের অর্থে ব্যবসায়ীদের নতুন সুবিধা

বাংলাদেশ ব্যাংক বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রার একটি অংশ সংরক্ষণের সুযোগ দিয়েছে। এ সুবিধার আওতায় হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হবে।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সুযোগ দেওয়া হয়েছে। দেশের সব অনুমোদিত বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংককে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রিতে উৎসাহ প্রদান এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করাই এ উদ্যোগের লক্ষ্য।

সার্কুলার অনুযায়ী, বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষিত অর্থ চলতি হিসাবের আওতাভুক্ত বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধে ব্যবহার করা যাবে। এর মধ্যে প্রযোজ্য বৈদেশিক মুদ্রা বিধিবিধান অনুসরণ করে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধও অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলো যাতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের উপযুক্ত ব্যবস্থা রাখে, তা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নতুন এ সুবিধা বিদেশি পর্যটকদের সেবা প্রদানকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ সহজ করবে। এর ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসাসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারবে। একই সঙ্গে, তাদের অর্জিত বৈদেশিক মুদ্রার অবশিষ্ট অর্থ টাকায় রূপান্তরের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ মুদ্রাপ্রবাহ বজায় রাখাও সম্ভব হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ