সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৮ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৮ পিএম
ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ডাকাতির মুখে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার (২৫ অক্টোবর) রাতে কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে উপজেলার পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

ফেসবুক লাইভে তিনি জানান, পাকুন্ডা এলাকায় পৌঁছে সড়কে ডাকাতির ঘটনা দেখতে পান। ডাকাতরা সড়কের ওপর বড় বড় পাথর ফেলে যানবাহনের গতিরোধ করছিল। তাদের হাতে ছিল ধারালো রামদা। পরিস্থিতি বুঝতে পেরে তার গাড়িচালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেন। এতে তারা সম্ভাব্য ডাকাতির কবল থেকে রক্ষা পান।

তিনি আরও জানান, এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে ডাকাতি সংঘটিত হয়নি, চেষ্টা করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ