সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
১১ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৮ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ২:৫৮ পিএম
পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া (চৌধুরী পাড়া) গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

তারা হলো আশরাফুলের মেয়ে মিশকাতুল জান্নাত (১ বছর ১০ মাস) ও একই গ্রামের আব্দুল রাজ্জাকে ছেলে আরাফ মিয়া। তারা আপন চাচাতো ভাই-বোন।

পরিবার ও স্বজনরা জানায়, সকালে আরাফ মিয়া ও মিশকাতুল জান্নাত বাড়ির সামনে খেলতে খেলতে পাশের পুকুরে পরে নিখোঁজ হয়। তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকলন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মাহাফুজ আলম পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ