মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

সরকার চাইলেও পুলিশ ক্রসফায়ার করতে পারে না: জাহেদ উর রহমান

সরকার চাইলেও পুলিশ ক্রসফায়ার করতে পারে না: জাহেদ উর রহমান...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ২:৩৬ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ২:৩৬ পিএম
সরকার চাইলেও পুলিশ ক্রসফায়ার করতে পারে না: জাহেদ উর রহমান

ক্রসফায়ার নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সরকার চাইতে পারে না, আর সরকার চাইলেও পুলিশ সেটা করতে পারে না। কারণ, প্রজাতন্ত্রের কর্মচারীরা কোনো বেআইনি কাজের জন্য আদিষ্ট হলেও সেটা মানতে বাধ্য নন।

আজ মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘উনার বক্তব্য যে প্রবলেমেটিক হয়েছে, সেটা তিনি পরবর্তী ব্যাখ্যার মাধ্যমে স্বীকার করে নিয়েছেন এবং সেই অবস্থান থেকে সরে এসেছেন।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আইজিপির বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা (সরকারের) থাকেও, সে ক্ষেত্রে প্রধানমন্ত্রী তো দেশে নেই, ….এই বিষয়ে সরকারের ফাইনাল অবস্থান কী হবে তা নিশ্চয়ই প্রধানমন্ত্রী বিবেচনা করবেন, সফরের পরে হয়তো …।

‘তবে আবারো বলি, যখন কেউ তার অবস্থানে অটল থাকছেন না, তখন তার প্রতি একটু বেশি আনকাইন্ড হচ্ছি কি না তার প্রতি?

ব্যাখ্যা দিয়ে এই ধরনের অবস্থান থেকে রেহাই পাওয়া যায় কি না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমার মনে হয় যায়, কারণ তিনি তার বক্তব্যতে অটল থাকেননি।

এদিকে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে। দেশে ফিরলে তিনি কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হবেন না। তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া চলবে।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমরা যাকে চাই, তিনি আসলেন, আমরা হ্যাপি। আমাদের তাহলে ধরে-বেঁধে আনতে হলো না।

মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনা প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, একটি রাজনৈতিক দল এ ঘটনার সঙ্গে জড়িত থেকে কাজ করেছে বলে সামনে আসা তথ্যে জানা গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার পরিণতি সংশ্লিষ্টদের ভোগ করতে হবে।

তিনি বলেন, একজন মানুষের মৃত্যুর পর তার মরদেহের সঙ্গে এমন আচরণ কেউ ভালোভাবে নেননি। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। সেগুলোও মানুষ ভালোভাবে নেয়নি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, একজন মানুষ মারা যাওয়ার পর তার বিচার সৃষ্টিকর্তার কাছে হবে। যারা এ ধরনের কাজ করেন, তারা শেষ পর্যন্ত সমাজে নিন্দিত হবেন।

চব্বিশ-পরবর্তী সময়ে মৌলবাদ ও অতি ডানপন্থার উত্থান সম্পর্কিত প্রশ্নে জাহেদ উর রহমান বলেন, সরকার এসব ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে।

সাতক্ষীরায় ধর্ম অবমামননার নামে একজনকে হত্যার ঘটনায় কড়া পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার কিছু ঘটনা পূর্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামলাতে পারে, সেটা আপনারা দেখেন না। কিন্তু যেগুলো দেখেন, সেগুলোর বিষয়ে সরকার পদক্ষেপ নেয়। এর মানে হলো সরকার এগুলোকে প্রশ্রয় দিচ্ছে না, দেবেও না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ