বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিলসহ ১৩ জন কারাগারে

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিলসহ ১৩ জন কারাগারে...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:০০ পিএমসর্বশেষ: ২৭ অক্টোবর ২০২৬, ৮:০০ পিএম
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিলসহ ১৩ জন কারাগারে

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগা এবং তার ১২ অনুসারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

খুলশী থানায় করা পৃথক দুই মামলায় আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরীসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, দুটি পৃথক মামলায় বগা ও তার ১২ জন অনুসারী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মুখ্য মহানগর হাকিম এজিএম মনিরুল হাসান সরকার তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশের ওপর হামলা, ভাঙচুর, পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং অন্যান্য অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দুটি করা হয়।

এর আগে, গত ১৮ অক্টোবর খুলশী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় আদালতে আত্মসমর্পণ করেন ওয়াকিল। ওই মামলায় অন্য একটি আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর আজ তাকে আবার আদালতে তোলা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সরকারি জমির দখল নিয়ে গোলাগুলির একটি ঘটনার পর ২০২৫ সালের ৮ জুন ওয়াকিল হোসেন বগাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বিহারি বগা নামেও পরিচিত। চাঁদাবাজি, মাদকসংক্রান্ত অপরাধ, মারধর, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং বিস্ফোরকসংক্রান্ত অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে ২৩টির বেশি মামলা রয়েছে।

এছাড়া, পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর হৃদয় নামের ১৬ বছর বয়সী এক কিশোরকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতরা সবাই বগার অনুসারী ছিলেন।

সর্বশেষ, চলতি বছরের ৬ অক্টোবর চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয় থেকে ওয়াকিলকে গ্রেপ্তারের চেষ্টার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সিটি স্পেশাল ব্রাঞ্চে (সিটিএসবি) বদলি করা হয়। পরে তাকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি (পিটিসি) করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ