বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পিএম
আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন সংসদ সদস্য আজিজ

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজকে ঘিরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। একদিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম খুনের দায় গিয়ে পড়েছে ছেলের ওপর; অন্যদিকে বুধবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এমপির তিনটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে।

সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় নেতাকর্মীরা, উঠেছে এমপির পদত্যাগের দাবি। এর মধ্যে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুলেছেন এমপি আজিজ।

সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন অ্যাকাউন্টে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমপি আব্দুল আজিজ খাটের উপর লুঙ্গি পরে খালি গায়ে শুয়ে আছেন। আর এক নারী কণ্ঠে বিভিন্ন আপত্তিকর কথাবার্তায় তাকে সঙ্গ দিচ্ছেন।

নিজের ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, ‘এগুলো সম্পূর্ণ বানোয়াট। আমার রাজনৈতিক একটি পক্ষ উঠেপড়ে লেগেছে। এখন ইন্টারনেটের যুগ। এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি করা যেতে পারে। প্রতিপক্ষ আমার সুনাম-সুখ্যাতি বিনষ্ট করার জন্য এগুলো করছে।

এদিকে বুধবার সকালে ফেসবুকে এমপির আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে দুই উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ এলাকার নানা শ্রেণির মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। দলের বিভিন্ন পদধারী নেতাকর্মীরা ফেসবুকে তাকে দল ও সংসদ থেকে বহিষ্কার করার পাশাপাশি পদত্যাগের দাবি জানান। এছাড়া একাধিক নেতাকর্মী এ ঘটনার প্রতিবাদে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

বড়াইগ্রামের বনপাড়া বাইপাসসহ একাধিক জায়গায় দলের নেতাকর্মীদেরই আব্দুল আজিজকে শুভেচ্ছা জানিয়ে লাগানো তার ছবি সংবলিত বিলবোর্ড ভাঙচুর করতে দেখা যায়।

সংসদ সদস্যের আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া প্রসঙ্গে নাটোর জেলা সনাকের সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, ‘একজন সংসদ সদস্য দেশের আইনপ্রণেতা। তিনি যদি এমন অপকর্ম করেন, তাহলে আমাদের সমাজের কী হবে। একজন সংসদ সদস্যের এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রধানমন্ত্রী এগুলো যেন টলারেট না করেন, সেজন্য আমি আহ্বান জানাব।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ‘দলের কোনো সদস্যের নৈতিক স্খলন হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। চলতি মাসের আহ্বায়ক কমিটির সভায় সংসদ সদস্য আব্দুল আজিজের ঘটনা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। কেউ দলের ঊর্ধ্বে নন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ