বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
১৩ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রাজনীতি

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএমসর্বশেষ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৩ এএম
জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাপান যুবদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন জাপান যুবদলের রাজিব জামান, মাইনুল ইসলাম সোহেল, গিয়াস উদ্দিন রনি, নজরুল ইসলাম রিজভী এবং বাবলু জিয়া মৃধাসহ সংগঠনের পদপ্রত্যাশী অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও জ্যেষ্ঠ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাপান বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শাহাদাত হোসেন রুদ্র, কানসাই বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক খন্দকার এবং যুবদল নেতা এসএম ইমরান হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানের শুরুতে যুবদলের গৌরবময় ইতিহাস, আন্দোলন-সংগ্রামে সংগঠনের অবদান, সাংগঠনিক ঐক্য জোরদার করা এবং আগামী দিনের পথচলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা সংগঠনকে প্রবাসে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করা হয়। পরবর্তীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ