নিহত যুবক মোহাম্মদ মাসুম পাইক।
মাদারীপুরের কালকিনিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ মাসুম পাইক (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাসুম পাইক উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের মোসলেম পাইকের ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাসুম বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। প্রথমে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়।
রমজানপুর ইউপি পরিষদের সাবেক ইউপি সদস্য মো. মোস্তাক জানান, মাসুম ডেঙ্গু জ্বরে আক্রান্ত মারা গেছেন।
এ ব্যাপারে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়ের বলেন, আমরা জানতে পেরেছি মাসুম নামে একজনের ডেঙ্গুতে মৃত্যু হয়েছে।



