বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মর্গ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিককে হুমকি, ক্র্যাবের উদ্বেগ

মর্গ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিককে হুমকি, ক্র্যাবের উদ্বেগ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ এএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:২২ এএম
মর্গ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিককে হুমকি, ক্র্যাবের উদ্বেগ

মর্গ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর অনলাইন নিউজ প্লাটফর্ম আলাপের বিশেষ প্রতিনিধি দিপু সিকদারকে হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)।

আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, গত ১৮ অক্টোবর আলাপের ওয়েবসাইটে ‘ধর্ষণের শিকার হচ্ছে মৃত নারীও, নিরাপত্তা কোথায়?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ঘিরে মৃত নারীদের সঙ্গে বিকৃত যৌনাচারের বিষয়টি তুলে আনেন সাংবাদিক দিপু। প্রতিবেদনে ওই মর্গের সাবেক ইনচার্জ যতন লাল ও সদ্য চাকরি থেকে অব্যাহতি পাওয়া মর্গ সহকারী নূরে আলম শান্তর বক্তব্য নেন তিনি। প্রতিবেদনটি প্রকাশের পর নূরে আলম শান্ত ফোন করে দিপুকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন।

এ ঘটনায় ইতোমধ্যে ঢাকার মিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন দিপু।

বিবৃতিতে ক্র্যাব জানায়, পেশাগত দায়িত্ব পালনের কারণে কোনো সাংবাদিককে হুমকি, ভয়ভীতি বা হয়রানির শিকার হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে ক্র্যাব।

একইসঙ্গে সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব বলেও জানিয়েছে সংগঠনটি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ