শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৩৩ এএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৩৩ এএম
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে

​ভয় ও সংশয়ের মেঘ কাটিয়ে অবশেষে ব্যালটের লড়াই শুরু হয়েছে ঠাকুরগাঁও সদর, ভুল্লি ও রুহিয়া উপজেলায়। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই মাত্র ৮ মাসের মাথায় আজ অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।

​নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নেওয়া হয়েছে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুরো নির্বাচনি এলাকা মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে।

​এবারের উপনির্বাচনে মোট ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১১৫টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে সাধারণ ভোটারদের আতঙ্ক দূর করতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে রাখা হয়েছে বিশেষ নজরদারি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে মাঠে নেমেছেন প্রায় সাড়ে ৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য। এছাড়া যে কোনো ধরনের অনিয়ম রোধে প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। উপ-নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট পাঁচটি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

ভোটারদের মনে কিছুটা আতঙ্ক ও সংশয় থাকলেও ভোটগ্রহণ সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার কামরুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্বাচনকালীন যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপচেষ্টা দমনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ