বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ এএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ এএম
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেলাওয়ার হোসেন

নির্বাচন সুষ্ঠু হলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন। নির্বাচন সুষ্ঠু না হলে জনগণ ফলাফল মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) হাজীপাড়া আদর্শ হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পরে তিনি এসব কথা বলেন।

১১ দলীয় ঐক্যের প্রার্থী বলেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল যাই হোক, মেনে নেব। তবে মাগুরা মার্কা নির্বাচন হলে জনগণ ফলাফল মেনে নেব না। এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। শেষ পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু থাকবে বলে আশা করছেন তিনি।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিজিবির ২১ প্লাটুন সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। নির্বাচনি আচরণবিধি ও অনিয়ম তদারকিতে দায়িত্ব পালন করছেন নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্য এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

এদিকে চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ