শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব

বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩৬ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩৬ পিএম
বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইট বিলম্ব

জাপানের টোকিও থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের যে ফ্লাইটে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা ছিল, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে তার ফ্লাইট বিলম্ব হচ্ছে।

জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি টোকিও থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। যা আজ রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা।

তারেক রহমানের চার দিনের এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ আকর্ষণ এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ