বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ছেলেকে হত্যা করা হয়েছে— সন্দেহ তাহসিফের বাবার

ছেলেকে হত্যা করা হয়েছে— সন্দেহ তাহসিফের বাবার...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩৬ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:৩৬ পিএম
ছেলেকে হত্যা করা হয়েছে— সন্দেহ তাহসিফের বাবার

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সন্দেহের কথা জানান।

তাহসিফের বাবা জানান, শৃঙ্খলাজনিত কারণে তাহসিফকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল বলে বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। ওই সময়ে আরও কয়েকজনকেও বরখাস্ত করা হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তাহসিফ।

তিনি বলেন, এটা সুইসাইড না। ঘটনার দিন সারাদিন মাকে সঙ্গে নিয়ে আমিসহ পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করেছি। সে ভেরি হ্যাপি মুডে ছিল। এটা সরকার তদন্ত করলে বের করতে পারবে। কারণ সে তো একজন অ্যাসেট। একজন পাইলট তো দেশের অ্যাসেট। সরকার তদন্ত করলে প্রকৃত সত্য বের করতে পারবে। অপরাধীদের বের করতে পারবে, কোন চক্র, কারা কী উদ্দেশ্যে এটা করেছে।

ছেলে কার সঙ্গে বের হয়ে ছিলেন এই প্রশ্নের জবাবে এনায়েতুল করিম বলেন,ওই সন্ধ্যার পর দীপ নামের এক জুনিয়র ছোট ভাইয়ের ডাকে নিচে বের হয়। রাত ১টা ৩৫ মিনিটে ‘আম্মু আমি আসছি’ লিখে একটি মেসেজ পাঠিয়েছিল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

তাহসিফকে হত্যা করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারণ তাকে নিয়ে নদীতে ফেলে দিয়েছে আরেক এলাকায়। হত্যা করা হয়েছে বলে সন্দেহ করি।

প্রসঙ্গত, নিখোঁজের একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদীতে তাহসিফ সৌরির মরদেহ পাওয়া যায়। তার পকেটে থাকা আইফোন থেকে তাহসিফের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ