বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগে ৪ দিন সময় বাড়াল বিমান

৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগে ৪ দিন সময় বাড়াল বিমান...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৫ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৮:৫৫ পিএম
৩৫ উড়োজাহাজ ক্রয়: পরামর্শক নিয়োগে ৪ দিন সময় বাড়াল বিমান

বহরে ৩৫টি নতুন উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ কাজে পরামর্শক নিয়োগের দরপত্র জমা দেওয়ার সময় চার দিন বাড়ানো হয়েছে।তবে বিশেষজ্ঞরা বলছেন, বর্ধিত এই সময়সীমাও পর্যাপ্ত নয়।

গত ২৯ অক্টোবর প্রস্তাবনার অনুরোধ (আরএফপি) সংশোধন করে প্রকাশ করে বিমান। এতে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ২ নভেম্বরের পরিবর্তে ৬ নভেম্বর করা হয়। এতে সময় ৮ দিন থেকে বেড়ে ১২ দিন হয়েছে। এরপর ১২ নভেম্বরের মধ্যে পরামর্শক বেছে নিয়ে কাজ শুরু করতে চায় বিমান।অর্থাৎ দরপত্র জমা দেওয়ার পর পরামর্শক বেছে নিতে তারা মাত্র ছয় দিন সময় পাচ্ছে।

এ ছাড়া চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়ে ২০২৭ সালের ১৫ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি করা হয়েছে। আর খসড়া প্রতিবেদন ও উপস্থাপনের সময় ১০ ডিসেম্বরের পরিবর্তে ১৪ ডিসেম্বর করা হয়েছে।

সময়সীমা পরিবর্তনের কারণ জিজ্ঞাসা করা হলে বিমানসংবাদমাধ্যমকে জানায়, চাহিদার বিষয়গুলো ভালোভাবে বুঝতে এবং পুঙ্খানুপুঙ্খ ও যৌক্তিক মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় দিতে এই পরিবর্তন আনা হয়েছে।

এর আগে গত ২৭ অক্টোবরসংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, কারিগরি ও আর্থিক প্রস্তাবনা তৈরির জন্য পরামর্শক প্রতিষ্ঠানগুলোকে মাত্র আট দিন সময় দিয়েছে বিমান। এই সময় পর্যাপ্ত নয় বলে তখন জানিয়েছিলেন এভিয়েশন বিশেষজ্ঞরা।

সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) সাবেক মহাপরিচালক ও সাবেক সচিব মো. ফারুক হোসেন বলেন, দরপত্র জমার জন্য আগের আট দিনের সময়সীমা বাস্তবসম্মত ছিল না, আর চার দিন বাড়ানো হলেও তা পর্যাপ্ত নয়।

ফিন্যান্সিয়াল এক্সেলেন্স লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশে সিটিব্যাংক এনএর সাবেক কান্ট্রি অফিসার মামুন রশীদ বলেন, ‘চার দিন সময় বাড়ানো যথেষ্ট নয়। ভালো পরামর্শক প্রতিষ্ঠানগুলোকে আকৃষ্ট করতে এবং তাদের অভ্যন্তরীণ ঝুঁকি পর্যালোচনা ও বিশেষজ্ঞ বাছাইসহ প্রকল্পের কাজের জন্য আরও সময় দরকার।

মামুন রশীদ আরও বলেন, বিমানের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করা উচিত।

নির্বাচিত পরামর্শক প্রতিষ্ঠান বিমানকে নতুন উড়োজাহাজ কেনা, লাভজনক রুট বাছাই করা, পুরোনো উড়োজাহাজ বাতিল করা এবং কেনাকাটায় অর্থায়নের বিষয়ে পরামর্শ দেবে।

সংশোধিত আরএফপিতে কাজের পরিধি এবং কারিগরি ও আর্থিক মূল্যায়নের বিষয়গুলো আগের মতোই রাখা হয়েছে।

আরএফপির তথ্য অনুযায়ী, বিমান ইতিমধ্যে বোয়িং থেকে ২৫টি এবং এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। বর্তমানে সংস্থাটির বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ