শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

কেরানীগঞ্জে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসার কোষাধ্যক্ষকে খুঁজছে পুলিশ

কেরানীগঞ্জে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসার কোষাধ্যক্ষকে খুঁজছে পুলিশ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পিএম
কেরানীগঞ্জে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদ্রাসার কোষাধ্যক্ষকে খুঁজছে পুলিশ

ঢাকার কেরানীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার কোষাধ্যক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় গত ২৬ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন শিশুটির বাবা। এর দুই দিন পর মামলা নথিভুক্ত হয় বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা শফিকুল ইসলাম।

অভিযুক্ত মো. নজরুল মিয়ার (৬০) স্থানীয় একটি মাদ্রাসার কোষাধ্যক্ষ।

এসআই শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আসামিকে গ্রেপ্তারে আমরা দুই দফা অভিযান চালিয়েছি। তবে তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন। তাদের মোবাইল ফোন বন্ধ। তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।

মামলার এজাহারে বলা হয়, গত ২৪ অক্টোবর ওই শিশুকে যৌন নিপীড়ন করেন নজরুল মিয়া।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ