শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ পিএম
নিখোঁজের ৩ বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল, স্বামী-স্ত্রী গ্রেফতার

হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজ হওয়ার তিন বছর পর মহব্বত আলী (৩৯) নামে এক কৃষকের পচাগলা কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রামনগর গ্রামের শাহ আলম (৪২) ও তার স্ত্রী জাহানারা বেগমকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মহব্বত আলী একই গ্রামের বিলাত আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। ২০২৩ সালের ৩০ জুলাই তিনি নিখোঁজ হন। এ ঘটনায় তার ভাই রুসমত আলী মাধবপুর থানায় মামলা করেন।

দীর্ঘ অনুসন্ধান ও তদন্তের পর জেলা গোয়েন্দা পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে রামনগর গ্রামের একটি সেপটিক ট্যাংক থেকে মহব্বত আলীর কঙ্কাল উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, ২০২৩ সালের ৩০ জুলাই মহব্বত আলী নিখোঁজ হন। এ ঘটনায় তার ভাই থানায় মামলা করেন। দীর্ঘ তদন্তের পর দুজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। একটি ফোনকলের রেকর্ডের সূত্র ধরে তিন বছর পর মহব্বতের লাশের কঙ্কাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ